৬শ দুস্থ ও গরীব পরিবারের পাশে ঈদ সামগ্রী বিতরণ করেছে মুন্সিগঞ্জ জেলা যুবলীগ
178

‘ঈদের আনন্দ হোক সবার তরে’ এই স্লোগানে জেলা যুবলীগের আয়োজনে দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে মুন্সিগঞ্জের ৬শ হতদরিদ্র ও দু:স্থদের মাঝে চিনি, সেমাই ও সয়াবিন তেল ও আনুসাঙ্গিক ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শহরের বিভিন্ন স্থান থেকে শত শত দুঃস্থ ও হতদরিদ্র নারী-পুরুষ বৃষ্টি উপেক্ষা করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে জড়ো হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের সভাপতি আক্তার-উজ-জামান রাজিব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি (রাজন), শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রায়হানউজ্জামান রাসেল প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ