সিরাজদিখানে পুলিশের অভিযানে ১২শ’ দেশীয় অস্ত্র, নকল সীল, নকল ষ্ট্যাম্প উদ্ধার
124

সিরাজদিখানে পুলিশের অভিযানে ১২শ’ দেশীয় অস্ত্র (নকল সীল, নকল ষ্ট্যাম্প উদ্ধার

রুবেল ইসলামঃ সিরাজদিখানের আকবর নগরে পুলিশের যৌথ অভিযানে ১২ শত দেশীয় অস্ত্র (টেটা) বেশ কিছু নকল সীল ও নকল ষ্ট্যাম্প উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখানের আকবর নগর এলাকায় সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩দিন যাবৎ সিরাজদিখানের আকবর নগর ও ফতুল্লা থানার আকবর নগর এলাকায় উত্তেজনা চলছে। গত মঙ্গলবার ফতুল্লা থানার বক্তাবলী এলাকার ছামেদ হাজী ৫/৭ শত লোক নিয়ে আকবর নগরে হামলা চালায়, ফতুল্লা থানাধিন আকবর নগরে ১টি বাড়ি ও সিরাজদিখান থানার ১টি বাড়ি আগুন দিয়ে জালিয়ে দেয়। ছামেদ হাজীর সাথে সিরাজদিখানের আলী হোসেন ও ফিরোজ মেম্বারের সাথে দুই পক্ষের সংঘর্ষে বেশ ক’জন টেটা বিদ্ধসহ আহত হয়।

এরই সুবাদে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার ও নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে সিরাজদিখান থানা পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযান চালায় সিরাজদিখান থানা পুলিশ।

এসময় ১২ শত টেটা, নকল সীল ও ষ্ট্যাম্প উদ্ধার করা হয় এবং ফতুল্লা থানা পুলিশও তাদের সীমানায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্র উদ্ধার করে।

এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে গণমাধ্যমকে জানায় পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ