সাকিবের রেস্তোরায় সদলবলে নিমন্ত্রিত স্টেইন
124

সাকিব আল হাসান বনানীতে ‘সাকিবস ডাইন’ নামের একটি রেস্তোরা খুলেছেন, এটিতো পুরনো খবর। সেই রেস্তোরা বাংলাদেশের ক্রীড়াজগৎ বিশেষ করে ক্রিকেটারদের নিয়মিত আড্ডাখানাতে পরিণত হয়েছে, এ খবরও বেশ পুরাতন। তবে নতুন খবর হচ্ছে, এবার সেখানে ভিড় লেগেছে ভিনদেশী ক্রিকেট তারকাদেরও!

সাকিবের আমন্ত্রণে আজ সন্ধ্যায় তার রেস্তোরায় হাজির হয়েছিল ডেল স্টেইন, হাশিম আমলাসহ পুরো দক্ষিণ আফ্রিকা দল। সেখানে তারা খেয়েছেন রাতের খাবার, দিয়েছেন আড্ডা। সময়টা যে তারা দারূণ উপভোগ করেছেন এটাতো টুইটারে ডেল স্টেইনের দুষ্টুমিভরা টুইটেই পরিষ্কার। স্টেইন লিখেছেন, ‘কুল ক্যাট(সাকিব) আজ আমাদের ডিনার করালো। থুক্কু, বিড়াল নয় বাঘ! ধন্যবাদ বন্ধু!’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ