হরগঙ্গা কলেজের পরীক্ষায় ভালো ফল করায় ব্যতিক্রমী উৎসাহ, নেয়া হচ্ছে আনন্দ ভ্রমণে
34

মুন্সিগঞ্জ, ৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী উৎসাহ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কতৃপক্ষ।

পুরস্কার বিতরণের পাশাপাশি তাদের জন্য আয়োজন করা হয়েছে আনন্দ ভ্রমণের।

আগামীকাল (৬ মে) বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও ভ্রমণের আয়োজন করবে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের নিজ নিজ শ্রেণিকক্ষে পুরস্কার দেওয়া হবে। এছাড়া তিন বিভাগের মেধা তালিকায় প্রথম থেকে পঞ্চম স্থান পাওয়া মোট ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে মুন্সিগঞ্জের ঐতিহাসিক স্থানসমূহে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

এবারের অর্ধ-বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে মেধা তালিকায় স্থান পেয়েছেন ১০২০, ১০১৯, ১০০৮, ১০০৪ ও ১০০৩ রোল নম্বরধারী শিক্ষার্থীরা। মানবিক শাখা থেকে ৩২৭১, ৩০৭২, ৩০৩৫, ৩৫৬৭ ও ৩০৩১ এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৫৪৪৭, ৫৬০৩, ৫২১২, ৫৪০৩ ও ৫৩৯৪ রোল নম্বরধারী শিক্ষার্থীরা এই সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগামীকাল সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ের সামনে উপস্থিত থাকতে হবে। ভ্রমণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অবশ্যই কলেজ ড্রেস পরিধান করতে হবে এবং বিষয়টি নিজ নিজ অভিভাবকদের অবহিত করতে বলা হয়েছে। মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের জন্য ওই দিন কলেজে উপস্থিত থাকা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে কলেজের ‘নিবিড় পরিচর্যা কমিটি’।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ