রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে কাল মুন্সিগঞ্জে আলোচনা সভা, সদস্যদের উপস্থিতির আহবান
25

মুন্সিগঞ্জ, ৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জে আগামীকাল এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সিগঞ্জ ইউনিটের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হবে।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট মো. হালিম হোসেন ইউনিটের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

আগামীকালের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা পরিষদ প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান এ কে এম ইরাদত মানু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার।

‘মানবতায় ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম ও সেবাধর্মী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে মুন্সিগঞ্জ ইউনিট সূত্রে জানা গেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ