শ্রীনগরে ৪টি বসতঘর পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা
121

মুন্সিগঞ্জের শ্রীনগরে চারটি বসতঘর পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাতে শ্রীনগর উপজেলার রাঢীখাল এলাকার সরকারি জায়গার অস্থায়ী চারটি বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় স্থানীয় মেম্বার আউয়াল ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খোকন রিকশাযোগে যাওয়ার সময় রাঢীখাল গ্রামে প্রতিবন্ধী নিয়াজউদ্দিন নামে এক বৃদ্ধলোক বস্ত্রহীন অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকলে প্রতিবন্ধীর ছেলে উজ্জ্বলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এতে উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে খোকনকে ছুরিকাহত করে। এ ঘটনার পর রাঢীখাল গ্রামের উজ্জ্বলসহ প্রতিবেশীদের চারটি বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় রাঢীখাল গ্রামের মোতালেব শেখ, মিলন মাঝি, মনসুর শেখ ও আজিজুল শেখ নামে চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, রাঢীখাল গ্রামে নিয়াজউদ্দিন নামে এক বৃদ্ধলোক স্কুলের মেয়েদের আসা-যাওয়ার পথে উলঙ্গ হয়ে থাকতো। এতে এলাকার প্রতিপক্ষের আউয়াল ও খোকনের নেতৃত্বে বুধবার রাতে চারটি বসতঘর পুড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী উজ্জলের মা আছিয়া বেগম বৃহস্পতিবার সকালে বাদী হয়ে আউয়াল, খোকনসহ ছয়জনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ