শ্রীনগরে মহানগর দক্ষিন আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা
119

মুন্সিগঞ্জ, ২৬ ডিসেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

শনিবার দুপুরে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের গাবতলা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

ঢাকা মহানগর দক্ষিনের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ মোঃ আজাহার হোসেনকে এ সংবর্ধনা দেওয়া হয়।

কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা।

এসময় আরও উপস্থিত ছিলেন, সালমা হাই টুনি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপীনাথ দাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত, যুবলীগ নেতা সাজেদুল আলম ওপেল, জাকির হোসেন, সোহেল মোল্লা, নাহিদ হাসান প্রমুখ। 

সংর্বধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আজাহার হোসেন একাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ