রামপালে বাচ্চু, যশলংয়ে আলমাস, ভবেরচরে লিটন ইউপি চেয়ারম্যান নির্বাচিত
মুন্সিগঞ্জের চার উপজেলার ৪ ইউনিয়নের স্থগিত ৫ কেন্দ্রের ভোট গ্রহণ শেষে ২টি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ১টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলার রামপাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ ওরফে সিটি বাচ্চু, গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সহিদ মো. লিটন ও টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলমাস চোকদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোন গোলযোগ ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৩১৬
মুন্সিগঞ্জের চার উপজেলার ৪ ইউনিয়নের স্থগিত ৫ কেন্দ্রের ভোট গ্রহণ শেষে ২টি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ১টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে সদর উপজেলার রামপাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ ওরফে সিটি বাচ্চু, গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সহিদ মো. লিটন ও টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলমাস চোকদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোন গোলযোগ ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।









