মোল্লাকান্দিতে বিস্ফোরণে উড়ে গেল টয়লেটের বেড়া, মুহুর্তেই হাওয়া আলামত!
মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় পুলিশের তালিকায় চিহ্নিত সন্ত্রাসী মিল্টন মল্লিকের (৪২) বাড়ির পাশে একটি অব্যবহৃত পুরোনো টয়লেটে বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে।
তবে, পুলিশ গিয়ে বিস্ফোরণের কোন আলামত পায়নি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা বিস্ফোরণের শব্দ ও পরে ক্ষয়ক্ষতি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিস্ফোরণে পুরাতন টয়লেটে ভেতরের অংশসহ টিনের বেড়া উড়ে গিয়ে ছিটকে পড়েছ। তবে বিস্ফোরণ কি থেকে বা ককটেল থেকে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা উদঘাটনে কাজ চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মিল্টন মল্লিকের বিরুদ্ধে মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক এবং বিস্ফোরকদ্রব্য আইনসহ প্রায় ১৯টি মামলা রয়েছে।









