মেঘনায় বাল্কহেডের চাপায় শ্রমিক নিহত
147

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের চাপায় মো. রেজাউল (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে মেঘনা নদীর কালিরচর দশানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

রেজাউলের বাড়ি বরগুনা জেলায়। তিনি ‘মদিনার সুরভী’ নামে একটি বাল্কহেডে শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, দুপুরে রেজাউল নদীতে নামলে পাশ থেকে একটি বাল্কহেড তাকে চাপা দেয়। এতে তার পাঁজর ও ডান হাত ভেঙে যায়।

 

এ অবস্থায় স্থানীয়রা রেজাউলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ