মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
138

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের বিশিষ্ট সংবাদকর্মীদের নিয়ে মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাচারী চত্বরের জিপসি ফুর্ড কর্ণারে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে প্রথমে দেশ ও জাতির জন্য দোয়া ও পরে খাবারের আয়োজন করা হয় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব নিবার্হী কর্মকর্তা শারাবান তাহুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন বর্তমান প্রেসক্লাবের সভাপতি কাজী সাব্বির হোসেন দিপু,সাধারণ সম্পাদক নুপুর চৌধুরী,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন, সাংবাদিক সেতু ইসলাম,মঈনউদ্দিন সুমন,গোলজার হোসেন,মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব হোসনে হাসানুল কবির সহ সংগঠনটির সকল সদস্য বৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ