মুন্সীগঞ্জ সদরে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন
মুন্সিগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক সাইফুল হাসান তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন অর রশীদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া জাহান প্রমুখ।
শপথ নেয়া ৬ ইউপি চেয়ারম্যানরা হলেন, শিলই ইউনিয়নের আবুল হাসেম লিটন, ,বাংলাবাজারের সোহরাব হোসেন পীর,আধারায় সামসুল হক কবির, মোল্লাকান্দিতে মহাসিনা হক কল্পনা, মহাকালীর রিয়াজুল ইসলাম (বিরাজ) ,চরকেওয়ারের আক্তারুজ্জামান জীবন।
অপরদিকে বিকাল ৩টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এসব ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহন করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান। এ সময় উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ ও উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




