মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
24

মুন্সিগঞ্জ, ১৮ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে এর আগে আরও আটটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে টংগিবাড়ী উপজেলার সেরাজাবাদ সাকিনের সনিবাড়ি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সনিবাড়ি মোড়ে নয়ন নামে এক ব্যক্তির স্বর্ণের দোকানের সামনের সড়কে অভিযান চালায়।

এ সময় ৩০০ পিস ইয়াবাসহ মো. জসিম শেখ (৪৩) ও নাজিম (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম শেখ টংগিবাড়ীর চরডুমুরিয়া (আউশিপাড়া) এলাকার মৃত চান মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার নাজিম দক্ষিণ বেহেরকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। জসিম শেখের বিরুদ্ধে এর আগে আরও আটটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ