মুন্সিগঞ্জে ৩টি সাইকেলসহ ৩৩টি শিক্ষাবৃত্তির সুযোগ দিচ্ছে ‘এমএইচ ট্যালেন্ট হান্ট’
৭৩

মুন্সিগঞ্জ, ২৯ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মেধা অন্বেষণ ও শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে মুন্সিগঞ্জে শুরু হতে যাচ্ছে ‘এমএইচ ট্যালেন্ট হান্ট, সিজন-টু’। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে তিনটি নতুন বাইসাইকেলসহ মোট ৩৩টি শিক্ষাবৃত্তি। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৬ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর সকাল ১১টায়।

এমএইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪ থেকে ১১ বছর বয়সী শিশুরা তিনটি পৃথক গ্রুপে অংশ নিতে পারবে। শিশুদের বাংলা ও ইংরেজি বর্ণমালা চেনা, শুদ্ধ উচ্চারণ, শব্দ পড়া ও লেখার দক্ষতা এবং শব্দ দিয়ে বাক্য গঠনের সক্ষমতা যাচাই করা হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রুপ ‘ক’-তে ৪ থেকে ৫ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। এ গ্রুপে বাংলা বর্ণমালা ও ইংরেজি লেটারের শুদ্ধ উচ্চারণ এবং লিখন দক্ষতা যাচাই করা হবে।

গ্রুপ ‘খ’-তে অংশ নিতে পারবে ৬ থেকে ৭ বছর বয়সী শিশুরা। এ গ্রুপে বাংলা বর্ণমালা ও ইংরেজি লেটার দিয়ে যেকোনো শব্দ পড়া ও লেখার দক্ষতা যাচাই করা হবে।

অন্যদিকে, গ্রুপ ‘গ’-তে ৮ থেকে ১১ বছর বয়সী শিশুরা অংশ নেবে। এ গ্রুপে বাংলা ও ইংরেজি বর্ণমালা দিয়ে শব্দ পড়া ও লেখার পাশাপাশি সেই শব্দ দিয়ে বাক্য পড়া ও লেখার দক্ষতা মূল্যায়ন করা হবে।

প্রতিযোগিতাটি দুই রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে প্রতিটি গ্রুপ থেকে ১১ জন করে মোট ৩৩ জন প্রতিযোগীকে বাছাই করা হবে। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।

আগ্রহী অভিভাবকেরা অনলাইনে নির্ধারিত নিবন্ধন ফরম পূরণ করে অথবা সরাসরি স্কুলে গিয়ে সন্তানের নাম নিবন্ধন করতে পারবেন। অনলাইনে নিবন্ধনের জন্য “এখানে ক্লিক করুন” (https://forms.gle/MboPSGPcxHsrmune8)। নিবন্ধনের শেষ সময় ৬ নভেম্বর।

প্রতিযোগিতার স্থান এমএইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, মানিকপুর, মুন্সিগঞ্জ সদর।

আয়োজকদের পক্ষ থেকে অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সন্তানদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৩৩১-০৮৬১০১।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ