মুন্সিগঞ্জে হিজড়া ও দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ
মুন্সিগঞ্জ, ৩০ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের রামপালে ঈদ উপলক্ষে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায় ও দরিদ্র অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় সমাজসেবক পারভেজ বেপারীর উদ্যোগে ২০০ দরিদ্র ও হিজড়া পরিবারের সদস্যদের মাঝে এসব বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র্যাব-১১ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার প্রণব কুমার। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিস্তিয়া বেপারী, মুন্সিগঞ্জ মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন, বল্লালবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সানাউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক জসীম দেওয়ান, যুবলীগ নেতা শামীম বেপারী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সহ সভাপতি...
127
মুন্সিগঞ্জ, ৩০ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের রামপালে ঈদ উপলক্ষে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায় ও দরিদ্র অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় সমাজসেবক পারভেজ বেপারীর উদ্যোগে ২০০ দরিদ্র ও হিজড়া পরিবারের সদস্যদের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র্যাব-১১ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার প্রণব কুমার।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিস্তিয়া বেপারী, মুন্সিগঞ্জ মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন, বল্লালবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সানাউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক জসীম দেওয়ান, যুবলীগ নেতা শামীম বেপারী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সহ সভাপতি রনি শেখ প্রমুখ।




