মুন্সিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার ২
মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বুধবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের জিয়সতলা এলাকায় জনৈক খোরশেদ শেখের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শাকিল (২৫) ও মো. রাসেল (২৮)। তাদের কাছ থেকে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স। এ...
49
মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ বুধবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের জিয়সতলা এলাকায় জনৈক খোরশেদ শেখের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শাকিল (২৫) ও মো. রাসেল (২৮)। তাদের কাছ থেকে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


