মুন্সিগঞ্জে প্রবাসীকে বিদায় দিতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রী’র পর প্রাণ গেল মায়েরও
63

মুন্সিগঞ্জ, ১৭ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে দুবাই প্রবাসীকে বিমানবন্দরে এগিয়ে দিয়ে আসার পথে মাইক্রোবাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে দুই-য়ে।

সবশেষ মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আলেয়া বেগম (৫৫) মারা গেছেন। তিনি ওই প্রবাসীর মা।

এর আগে একইদিন দুপুরে মারা যান প্রবাসীর স্ত্রী মমতাজ বেগম (৩৫) দুবাই প্রবাসী লিটন সরকার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রাত ৮টায় আমার দুবাই ফিরে যাওয়ার ফ্লাইট ছিলো। বেলা সাড়ে ১১ টার পর আমি দুই সন্তান, স্ত্রী, বোনসহ পরিবারের ৮ জনকে নিয়ে মাইক্রোবাসে করে রওনা হই। ড্রাইভারসহ আমরা ছিলাম ১০ জন। দ্রুতগতিতে আমাদের মাইক্রোবাসটি চলছিলো। দুপুর সাড়ে ১২ টার দিকে সিরাজদিখানের বউবাজার এলাকায় আরেকটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে উল্টে পাশের খালে পড়ে যাই আমরা। স্থানীয়রা গাড়ি থেকে আমাদের বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আমার স্ত্রী মারা যান। পরে রাতে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

তিনি বলেন, দুর্ঘটনার সময় আমার মা ও বোনসহ চাচি শাশুড়ি গুরুতর আহত হন। তাদের ঢাকায় পাঠানো হয়। রাতে স্ত্রী’র জানাজা দাফন না করতেই মায়ের মৃত্যুর খবর আসে।

নিহত মমতাজ বেগমের বাড়ি সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া গ্রামে ও আলেয়া বেগমের বাড়ি মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ