মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় ২ যুবক ছুরিকাহত
174

মুন্সিগঞ্জ, ৮ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় ২ যুবক ছুরিকাহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষরা ওই ২ যুবককে ছুরিকাঘাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছুরিকাহত অবস্থায় মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের বাবুর মোল্লার ছেলে মো. রিয়াদ (২৫) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আজমির হোসেন রাজাকে (১৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালখানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন খান জানান, ছুরিকাহত ২ যুবকই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাতে মালখানগর চৌরাস্তায় গেলে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাদের ছুরিকাঘাত করে।

সিরাজদিখান-শ্রীনগর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, মাদক সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটতে পারে। তবে যুবকদ্বয় আহত থাকায় হামলার সঙ্গে জড়িতদের সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাদের পরিবার এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশের তদন্ত চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ