মুন্সিগঞ্জে টিআইবি- সনাকের কার্যালয়ে পার্ট-টাইম ক্লিনার নিয়োগ
মুন্সিগঞ্জ, ১৪ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জ কার্যালয়ে ১ জন পার্ট-টাইম পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আগামী ২০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন আহ্বান করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিআইবি ১৯৯৬ সাল থেকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে আসছে। সংস্থাটির চলমান প্রকল্প “পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)”-এর আওতায় এ নিয়োগ দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মী সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সিগঞ্জ কার্যালয়—শাহ আলী ভবন, ১৪/১ পূর্ব দেওভোগ, সদর—এ দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বাংলা ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে সক্ষম হতে হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মীর মাসিক সর্বসাকুল্যে বেতন নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৮৪৮ টাকা। এছাড়া ওভারটাইম, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার সুবিধাও থাকবে।
আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি (যদি থাকে), জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, বিদ্যালয়ের প্রশংসাপত্র বা শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি (যদি থাকে), এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ফোন নম্বর সংযুক্ত করতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে এরিয়া কোঅর্ডিনেটর (সিই), সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সিগঞ্জ, শাহ আলী ভবন, ১৪/১ পূর্ব দেওভোগ, সদর, মুন্সিগঞ্জ ঠিকানায় আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।









