মুন্সিগঞ্জে ছিন্নমূলদের অনেকেই পাচ্ছে না সরকারি শীতবস্ত্র
২২১

মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

তীব্র শীতে মুন্সিগঞ্জে দুঃস্থ ও হতদরিদ্রের জন্য সরকারি বরাদ্দের কম্বল কেউ পাচ্ছে না, আবার কেউ প্রতিবছরই পাচ্ছে।

মুন্সিগঞ্জ সদরের চরকিশোরগঞ্জ, মিরকাদিম এবং সিরাজদিখান উপজেলা ও লৌহজং উপজেলার বেদে সম্প্রদায় প্রায় প্রতি বছর বিভিন্ন উৎস থেকে শীতের কম্বল পায়। আবার, সদর উপজেলার আধারা ইউনিয়নের চরজাজিরার দরিদ্র মানুষের মধ্যে কেউ কম্বল পায়নি।

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চরজাজিরা নিবাসী শিক্ষার্থী আবু জাফর বলেন, এই গ্রামে অনেক হতদরিদ্র মানুষ আছে। কিন্তু সরকারি কম্বল কেউ পায়নি। বেসরকারিভাবেও কেউ কম্বল দেয়নি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রইসউদ্দিন মুকুল বলেন, শীতে জেলায় সরকারি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে ৩২ হাজার ২০০টি। এরমধ্যে ২৭ হাজার ৫৭২টি কম্বল হাতে পেয়েছি এবং বিতরণও হয়ে গেছে। মুন্সিগঞ্জে ৬৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় গড়ে ৪৬০টি কম্বল দেওয়া হয়েছে। গতবছর (২০১৮ সালে) ২৭ হাজার ৭০০টি সরকারি কম্বল দেওয়া হয়েছিল।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ