মুন্সিগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ক্ষিদিরপাড়া এলাকার ডহরি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, খবর পেয়ে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
139
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ক্ষিদিরপাড়া এলাকার ডহরি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, খবর পেয়ে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









