মুন্সিগঞ্জে কামরুজ্জামান রতনের পক্ষে শীতবস্ত্র বিতরণ ও উঠান বৈঠক
231

মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং অসহায় মা-বোনদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার) বিএনপির কেন্দ্রীয় নেতা ও মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী জনাব কামরুজ্জামান রতনের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়।

সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ইব্রাহীম আহমেদ তপুর সার্বিক আয়োজন ও পরিচালনায় এই কর্মসূচি হয়।

আয়োজিত উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এরই অংশ হিসেবে এই শীতে অসহায় মা-বোনদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিশুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ