মুন্সিগঞ্জে ‘একদিনের কসাই’ হতে গিয়ে নারী-শিশুসহ আহত ১০৮ জন
51

মুন্সিগঞ্জ, ২৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল আজহায় কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১০৮ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই ধারালো দা, ছুরি ও চাপাতির আঘাতে জখম হন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন এসব আহত ব্যক্তি।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ সাহা জানান, ঈদের দিন কুরবানির মাংস কাটতে গিয়ে আহত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে মোট ১০৮ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০০ জন ও নারী ৮ জন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে অনেকেই কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে কাটাছেড়া বা জখম হয়েছেন। এছাড়া আরও অনেকে স্থানীয় ফার্মেসি কিংবা বাসাবাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

প্রতি বছরের মতো এবারও ঈদের দিনে ‘একদিনের কসাই’ হতে গিয়ে এমন দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকরা কুরবানির কাজ করার সময় ভবিষ্যতে আরও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ