মুন্সিগঞ্জে ইয়াবা বিক্রির সময় ৭০ পিসসহ নারী গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ বিউটি বেগম ওরফে আসমা (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে টংগীবাড়ী থানাধীন হাসকিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলশ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নি.) মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে হাসকিরা এলাকার বিউটি বেগম ওরফে আসমার বসতবাড়ির গেটের সামনের কাঁচা রাস্তায় অভিযান চালান। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিউটি বেগম ওরফে আসমা টংগীবাড়ী উপজেলার হাসকিরা গ্রামের বাসিন্দা। তিনি সেলিম শেখের স্ত্রী এবং মৃত সুলতান প্রধানের মেয়ে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।









