মিরকাদিম হাসপাতাল ঘুরে সমস্যার নোট নিলো ছাত্রদল, সংস্কারের সুপারিশ করবে এমপির কাছে
32

মুন্সিগঞ্জ, ৩ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার ১০ শয্যাবিশিষ্ট “মা ও শিশু কল্যাণ কেন্দ্র” দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনার মধ্যে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আধুনিক ভবন থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, জনবল ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রতিষ্ঠানটি কার্যত সেবাবঞ্চিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ অবস্থায় স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালটি পরিদর্শন করেছে মুন্সিগঞ্জ সদর, শহর, কলেজ ও মিরকাদিম পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। পরিদর্শন শেষে তারা হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

ছাত্রদল নেতা আব্দুল্লাহ আদর জানান, হাসপাতালটিতে বর্তমানে কোনো উন্নতমানের প্যাথলজি ল্যাব নেই। নেই আল্ট্রাসনোগ্রাম মেশিন, ডপলার মেশিন ও পর্যাপ্ত প্রেশার মাপার যন্ত্র। এছাড়া পর্যাপ্ত গাইনি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীরও সংকট রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে কোনো সিজারিয়ান অপারেশন থিয়েটার নেই। রোগীদের জন্য পর্যাপ্ত বেড, চেয়ার-টেবিলেরও অভাব রয়েছে। সন্ধ্যার পর হাসপাতাল প্রাঙ্গণ মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

পরিদর্শনকালে আমরা হাসপাতালের বিভিন্ন সমস্যা নোট করেছি এবং সেগুলো সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে সুপারিশ আকারে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের কাছে উপস্থাপন করবো।

আব্দুল্লাহ আদর বলেন, কামরুজ্জামান রতন ভাইয়ের উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা হাসপাতালটি পরিদর্শন করেছি। সাধারণ মানুষের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। খুব দ্রুত সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে বসে এসব সমস্যা সমাধানে কাজ করা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত হাসপাতালটির সংস্কার, জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ