চট্টগ্রামে মুন্সিগঞ্জের এমপি আব্দুল্লাহর গাড়ির ধাক্কায় ভ্যানচালক আহত, ছিলেন না এমপি
14

মুন্সিগঞ্জ, ৩ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর গাড়ির ধাক্কায় এক ভ্যানচালক আহত হয়েছেন।

আজ শনিবার (৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর জাঙ্গালিয়া এলাকায় মিডওয়ে ইন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামমুখী একটি গাড়িবহরের গাড়ি (ঢাকা মেট্রো-ঘ, ১৫-৯৮৫২) সামনে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান ও গাড়ি উভয়ের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এতে ভ্যানচালক রবিউল ইসলাম (পিতা- মোহাম্মদ হোসেন), বাড়ি লোহাগাড়ার আধুনগর এলাকার রশিদের ঘোনা গ্রামে, আহত হন।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন না।

তিনি শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত রবিউল ইসলামকে উদ্ধার করে নিকটস্থ সাউন্ড হেলথ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর দোহাজারী হাইওয়ে পুলিশ ও লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।।

বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ