মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
38

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে চলন্ত একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার রাত ১টার এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেট কারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চলন্ত অবস্থায় প্রাইভেট কারটিতে আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, আগুন লাগার পর গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ