মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীর মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যু বলছে পুলিশ-ফায়ার সার্ভিস
৩৩৭

মুন্সিগঞ্জ, ৪ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি মরদেহ পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন। সড়ক পার হতে গিয়ে কোন যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ পুলিশ স্টেশনে রয়েছ।

পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্তের পর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানান ওসি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ