ভোটার তালিকা হালনাগাদ শুরু
119

ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে আজ। প্রথম পর্যায়ে দেশের অন্তত ২০০ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা এ তথ্য সংগ্রহ করবেন।

ভোটার তালিকা হালনাগাদে ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে যারা ভোটারযোগ্য হচ্ছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম হয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এবারই প্রথম যাদের বয়স ১৫ থেকে ১৭ বছর হয়েছে সেই সব নাগরিকদের তথ্যও সংগ্রহ করবে কমিশন। এ হালনাগাদে ৭২ লাখ নতুন ভোটারযোগ্য নাগরিক নিবন্ধনের টার্গেট নেওয়া হয়েছে। দেশের ৫১৪ উপজেলায় আগামী ২৫ জুলাই থেকে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে।

ইসি কর্মকর্তারা জানান, আজ নরসিংদীর জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন। এতে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক উপস্থিত থাকবেন।

দেশের ৫১৪ উপজেলায় তিন ধাপে তথ্য সংগ্রহ চলবে। ২৫ জুলাই ১৮৯ উপজেলায়, ১৬ আগস্ট ১৮৪ উপজেলায় এবং ৭ সেপ্টেম্বর ১৪১ উপজেলায় কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ইসি কর্মকর্তারা আরো জানান, ২৭ জেলার ৯০টি উপজেলায় তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য ছবি তোলার সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ৯ কোটি ৬২ লাখের বেশি ভোটার রয়েছে। সর্বশেষ ২০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ