ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল চীন
169

মালদ্বীপে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই পূর্ব ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ নামিয়েছে চীন। চলতি মাসেই চীনের নৌবাহিনীর যুদ্ধাজাহাজগুলো ভারত মহাসাগরে আসে বলে জানিয়েছে চীননা একটি গণমাধ্যম।

দেশটির এমন সাংবিধানিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই ভারত ও চীনের মধ্যে শুরু হয়েছে প্রচ্ছন্ন শক্তির লড়াই। এরই অংশ হিসেবে চীন পূর্ব ভারত মহাসাগরে ১১টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

এগুলো মধ্যে অন্তত ১টি ডেস্ট্রয়ার, ১টি ফ্রিগেট এবং ৩টি ট্যাংকার আছে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কখন এই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এমন পরিস্থিতিতে অবশ্য মালদ্বীপে জরুরি অবস্থা প্রত্যাহার করার আহবান জানিয়েছে ভারত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মালদ্বীপের পার্লামেন্ট জরুরি অবস্থার মেয়াদ আরো ৩০ দিন বাড়িয়েছে। এর আগে, ৫ ফ্রেব্রুয়ারি জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ইয়ামিন। গত মঙ্গলবার ছিল এই জরুরি অবস্থার শেষ দিন।

এদিনই পার্লামেন্টে এমপিরা মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দেন। গত রবিবার রাতে ১২ বিরোধী এমপিকে বহিষ্কার করে সুপ্রিম কোর্ট। ফলে সংখ্যাগরিষ্ঠতা পায় ইয়ামিনের দল।

অন্যদিকে, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ বর্তমান প্রেসিডেন্টকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ