নোয়াখালিতে বানভাসি মানুষের চিকিৎসা সেবায় মুন্সিগঞ্জের টিম
মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার দুইটি এলাকায় প্রায় ৬৫০জন মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর, পশ্চিমপাড়া এলাকার একটি টিম। শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচিতে মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফয়সাল ইসলাম ও ডা. মোহাম্মদ আকাশ উপস্থিত থেকে সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং তাদের রোগ নির্ণয় সাপেক্ষে বিভিন্ন ঔষধ বিনামুল্যে বিতরণ করেন। টিমের সদস্যরা জানান, নোয়াখালীর বেগমগঞ্জের ধিতপুর ও চন্দ্রগঞ্জ এলাকার আশ্রয়কেন্দ্রে উত্তর ইসলামপুর, পশ্চিম পাড়ার জনগণের আয়োজনে ‘বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে মানবতার কল্যাণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ’ কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
159
মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার দুইটি এলাকায় প্রায় ৬৫০জন মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর, পশ্চিমপাড়া এলাকার একটি টিম।
শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচিতে মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফয়সাল ইসলাম ও ডা. মোহাম্মদ আকাশ উপস্থিত থেকে সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং তাদের রোগ নির্ণয় সাপেক্ষে বিভিন্ন ঔষধ বিনামুল্যে বিতরণ করেন।
টিমের সদস্যরা জানান, নোয়াখালীর বেগমগঞ্জের ধিতপুর ও চন্দ্রগঞ্জ এলাকার আশ্রয়কেন্দ্রে উত্তর ইসলামপুর, পশ্চিম পাড়ার জনগণের আয়োজনে ‘বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে মানবতার কল্যাণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ’ কর্মসূচিটি বাস্তবায়িত হয়।









