দুদকের মামলায় মায়ার শুনানি কাল
103

আপিল বিভাগের নির্দেশে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার পুনরায় শুনানির দিন ধার্যের জন্য হাইকোর্টে আবেদন করেছেন দুদক।

আজ সকালে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি বিষ্ণুদেবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ আবেদন করেন। পরে আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দেন। আগামীকাল এ মামলার শুনানী হতে পারে ।

২০০৭ সালের ১৩ জুন তত্ত্বাবধায়ক সরকারের সময় মায়ার বিরুদ্ধে রাজধানীর সূত্রাপুর থানায় তথ্য গোপন ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের দায়ে মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন।

ওই মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত এ মামলায় মায়াকে ১৩ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানা এবং ছয় কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেন।

তবে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট ওই রায় বাতিল করেন। কিন্তু এ বছরের ১৪ জুন হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দেন আপিল বিভাগ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ