ট্রলার দিয়ে লঞ্চে উঠার সময় ধাক্কায় মৃত্যু
120

মুন্সিগঞ্জ, ২৯ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ট্রলার দিয়ে লঞ্চে উঠার সময় ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ ভোর সকালে (২৯ ডিসেম্বর) মুন্সিগঞ্জের মিরকাদিম লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরীর মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক ‘আমার বিক্রমপুর’ কে জানান, কুয়াশার কারনে একটি অজ্ঞাত লঞ্চ ট্রলারে ধাক্কা দেয়। এতে ঐ ব্যক্তি আহত হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে ‍তিনি মৃত্যুবরণ করেন।

ওসি জানান, ঐ ব্যক্তির বাড়ি ভোলায়। সে মিরকাদিমে কাচাঁমালের ব্যবসা করতো। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন দাবি করেন, আজ ভোর আনুমানিক ৪ টার দিকে অজ্ঞাত লঞ্চের ধাক্কায় একটি ট্রলার দূর্ঘটনার শিকার হয়। এতে ১ জন নিহত হয় এবং আরও কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ