ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরে সতর্কতা
87

বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে- এমন আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে সতর্কতা জারির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ