জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ‘মি. বাংলাদেশ’ হলেন মুন্সিগঞ্জের সন্তান অন্তু
৫২২

মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ ‘মিস্টার বাংলাদেশ-২০২৬’-এ ৮০ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতে ‘মি. বাংলাদেশ’ খেতাব অর্জন করেছেন মুন্সিগঞ্জের সন্তান অন্তু হোসাইন। এ বিভাগে মুন্সিগঞ্জ থেকে তিনিই প্রথম স্বর্ণপদকজয়ী বলে জানা গেছে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার টাকা।

অন্তু হোসাইন মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকার সন্তান।

২৬ থেকে ২৮ নভেম্বর ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারে অনুষ্ঠিত হয় দেশের অন্যতম প্রধান এই বডিবিল্ডিং প্রতিযোগিতা। এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৫০ জনের বেশি প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় মেনস ফিজিক (১৬৮ সেন্টিমিটার পর্যন্ত ও ১৬৮ সেন্টিমিটারের বেশি), মাসকুলার মেনস ফিজিক, মাস্টার্স, অ্যাডাপটিভ বডিবিল্ডিং এবং ওপেন বডিবিল্ডিংয়ের ৫৫ থেকে ৮৫ কেজির বেশি ওজনের বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশ নেন।

আয়োজনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি আগামী বছর স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে উন্মুক্ত মাঠে এ প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।

জাতীয় পর্যায়ের এমন প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন সাফল্য যোগ করেছেন অন্তু হোসাইন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ