এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩, একদিনে প্রাণ গেল ৬ জনের
মুন্সিগঞ্জ, ২২ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন।
একইদিন সকালে এক্সপ্রেসওয়ের ষোলঘর ছাত্রী ছাউনির সামনে ঢাকামুখী লেনে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত হন।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষ হয়।
এ ঘটনায় নিহতরা হলেন- আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহতের নাম ইমন (২০)।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিমতলা এলাকার মডার্ন গ্রীন সিটির সামনে শ্রীনগর হতে নিমতলাগামী একটি লাল রঙের নম্বরবিহীন পালসার মোটরসাইকেলের সাথে নিমতলা হতে শ্রীনগরগামী অজ্ঞাতনামা প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান।
ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেলের যাত্রী। প্রাথমিক অবস্থায় আরেকজনের পরিচয় জানা যায়নি।





