ঈদের দিনে মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড: আহত ৫, কোটি টাকার ক্ষয়ক্ষতি
125

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ভস্মীভ‚ত হয়েছে ১৩ টি দোকান। এসময় দোকান থাকা মালামাল,নগদ টাকাসহ সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে ৫ জন। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকারও বেশী বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থারা । ঈদের দিনে শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রেজানা যায়,সকাল সাড়ে ৮ টার দিকে হোসেন্দী বাজারে অবস্থিত সাইফুল স্টোর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন

মুহূর্তের মধ্যে আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী, খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ারের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা এ ঘটনায় আহত সালাম(৪০),নয়ন(২৯),শাকিল(১৮),শাহজাহান(৪৩),
কামরুল(৩৫)কে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ