ঈদে মিলাদুন্নবীতে মুন্সিগঞ্জে শীতবস্ত্র বিতরণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুন্সিগঞ্জে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের একটি সংগঠন। দিবসটি উপলক্ষে সংগঠনির জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ সদরের লিচুতলার পুরাতন ঈদগাহ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিচুতলার জিন্না ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একহাজার দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা সভাপতি মাওলানা মনসুর আহম্মেদ, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
149
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুন্সিগঞ্জে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের একটি সংগঠন।
দিবসটি উপলক্ষে সংগঠনির জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ সদরের লিচুতলার পুরাতন ঈদগাহ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিচুতলার জিন্না ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একহাজার দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা সভাপতি মাওলানা মনসুর আহম্মেদ, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।









