সফটওয়্যার পার্ক

দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় জনতা টাওয়ারে স্থাপিত এই সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করেন তিনি।