৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:০৩
মুন্সিগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৪৫১
খবরটি শেয়ার করুন:
86

মুন্সিগঞ্জ, ৮ আগস্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন আরও ৪৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ রোববার (৮ আগস্ট) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ২২৮ জন, টংগিবাড়ীতে ৭৫ জন, সিরাজদিখানে ৪৭ জন, লৌহজংয়ে ৪৩ জন, শ্রীনগরে ৪০ জন ও গজারিয়ায় ১৮ জন।

মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৬২ জন, সুস্থ রোগীর সংখ্যা ৮ হাজার ১৪৩ জন, মৃতের সংখ্যা ৮৩ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৭১ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৪০ হাজার ৭৫৭ জন।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা