হরগঙ্গার অধ্যক্ষের সাথে জেলা ছাত্রলীগের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়
133

মুন্সিগঞ্জের প্রাচীন ও ঐত্যিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. মাহফুজুল হকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটি।

১৪নভেম্বর বেলা ১টা’র সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অাপন দাসের নেতৃত্বে অধ্যক্ষের অফিসে তারা এ সাক্ষাৎ করেন।

এসময় অারও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, মশিউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সাকিবুর রহমান অনিক, ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মোঃ রাফিউ, উপ আইন বিষয়ক সম্পাদক নোমান আহমেদ অনিক, জেলা ছাত্রলীগের সদস্য আবু জ্বর গিফারী রিমন ও মনির হোসেন রাতুল।

সাক্ষাৎ শেষে নব-নির্বাচিত নেতাদের সামাজিক উন্নয়নমূলক কাজে অারও পরিশ্রমী হতে উপদেশ দেন অধ্যক্ষ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ