সিরাজদিখানে যুবলীগের আনন্দ মিছিল
২১৫

মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর, ২০২০, জাহাঙ্গীর আলম চমক (আমার বিক্রমপুর)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি ৩০ ডিসেম্বর।

এ উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে আনন্দ মিছিল বের করে উপজেলার মোড়ে গিয়ে শেষ হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্মরণে এ দিনটি আনন্দ মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ, সাবেক আহবায়ক রাকিবুল হাসান রাকিব, সদস্য মো. জাহিদ সিকদার, আরিফ রশিদ, হারুন-অর-রশিদ সুমন, তৌহিদ খান সম্রাট, আরাফাদ হোসেন, মো. জামাল, শেখ শহীদুল্লাহ সোহেল, শামীম শেখ, মো. শিশির, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ,সাধারণ সম্পাদক পাভেজ চোকদার পাপ্পু সহ আরো অনেকে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ