সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন
121

জাতীয় প্রেসক্লাবের আহবানে সাড়া দিয়ে মুন্সিগঞ্জে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা।

শনিবার সকালে জেলা শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি হয়।

এতে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, যুগ্ম সম্পাদক মো. গোলজার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন ইসলাম, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ খোকা ছাড়াও সাংবাদিক লাভলু মোল্লা, জসিমউদ্দিন দেওয়ান, শেখ মো. রতন, জাহাঙ্গির হোসেন আকাশ, মঈনউদ্দিন সুমন, আনোয়ার হোসেন আনু, শিহাবুল হাসান, রাজিবুল হাসান জুয়েল, মো. নূর-নবী মুন্না, মো. হাসান, দৈনিক ইনকিলাব পত্রিকার কার্টুনিস্ট পলাশ সরকার, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী আকরাম, সিরাজদিখান প্রেসক্লাবের আহবায়ক কে এন ইসলাম বাবুল, সদস্য সচিব ইকবাল হোছাইন ইকু, মুন্সিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব মো. হোসনে হাসানুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ