শাহরুখের সঙ্গে সিনেমা থেকে বাদ পড়া নিয়ে ঐশ্বরিয়ার পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায়
সিনেমার দৃশ্যে ঐশ্বরিয়া ও শাহরুখ। আইএমডিবি
৪১

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘জোশ’, ‘মোহাব্বতে’ এবং ‘দেবদাস’ সিনেমার সাফল্যের পর তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চেয়েছিলেন দর্শকেরা। সে সময় তাঁদের নিয়ে একাধিক বড় প্রকল্পের কাজও শুরু হয়েছিল। তবে হঠাৎই বদলে যায় পরিস্থিতি এবং একের পর এক সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া।

বছরয়েক আগে সিমি গারেওয়ালের জনপ্রিয় অনুষ্ঠান ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’-এ অংশ নিয়ে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, কেন তাঁকে সিনেমাগুলো থেকে বাদ দেওয়া হয়েছিল, তার কোনো ব্যাখ্যা তিনি পাননি। সম্প্রতি সেই পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ও প্রতিবেদন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঐশ্বরিয়া সে সময় জানিয়েছিলেন, কয়েকটি সিনেমা নিয়ে তাঁদের একসঙ্গে কাজ করার কথা থাকলেও হঠাৎ তা বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে তিনি স্বাভাবিকভাবেই হতবাক ও আহত হয়েছিলেন। তবে কারও কাছে গিয়ে কারণ জানতে চাওয়ার স্বভাব তাঁর ছিল না। তাঁর যুক্তি ছিল, কেউ ব্যাখ্যা দিতে চাইলে নিজে থেকেই দেবেন।

প্রতিবেদন অনুযায়ী, ‘চলতে চলতে’ ও ‘বীর-জারা’র মতো জনপ্রিয় সিনেমায় ঐশ্বরিয়ার কাজ করার কথা ছিল। ২০০৩ সালের ‘চলতে চলতে’ ছবিতে শাহরুখের বিপরীতে প্রথম ঐশ্বরিয়াকেই নেওয়া হয়েছিল। এমনকি ছবিটির শুটিংও শুরু হয়েছিল এবং ঐশ্বরিয়ার সঙ্গে মাত্র এক দিন শুটিং করেছিলেন নির্মাতারা। পরে তাঁর জায়গায় রানী মুখার্জি অভিনয় করেন এবং ছবিটি সফল হয়।

পরিচালক আজিজ মির্জা রেডিও নাশাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘প্রেম নগরিয়া’ গানটির শুটিংয়ের পর পরিস্থিতি পরিকল্পমতো এগোয়নি। তখন ঐশ্বরিয়া ও সালমান খানের সম্পর্ক ভেঙে গিয়েছিল এবং শুটিংয়ে সালমানের উপস্থিতি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

পরবর্তী সময়ে ঐশ্বরিয়াকে ‘চলতে চলতে’ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে শাহরুখ খান নিজেও কথা বলেছিলেন। ২০০৩ সালে ‘ইন্ডিয়া টুডে’–কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছিলেন, কোনো প্রকল্পের কাজ শুরুর পর অভিনেত্রীকে বদলে দেওয়া কঠিন ও দুঃখজনক। ব্যক্তিগতভাবে তিনি ভুল করেছেন বলে মনে করলেও প্রযোজক হিসেবে সেই সময় ব্যবসায়িক কারণ ছিল বলে জানান এবং ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চান।

দীর্ঘ বিরতির পর ২০১৬ সালে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় আবার একসঙ্গে দেখা যায় ঐশ্বরিয়া ও শাহরুখকে। তবে মূল জুটির বদলে ঐশ্বরিয়া সাবা চরিত্রে এবং শাহরুখ স্বল্প উপস্থিতিতে তাঁর সাবেক স্বামীর চরিত্রে অভিনয় করেন। পুরোনো এই ঘটনাটি নিয়ে বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে নতুন করে চর্চা শুরু হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ