লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা বাজার এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ মো. রনি (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা বাজারের জয় মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রামের সামসুল শেখের ছেলে। জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা পুলিশের মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ খায়রুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় রনির কাছ থেকে ১০০ পিস ইয়াবা...
৯০
মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা বাজার এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ মো. রনি (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা বাজারের জয় মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রামের সামসুল শেখের ছেলে।
জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা পুলিশের মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ খায়রুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় রনির কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









