ইদ্রাকপুর কেল্লায় ‘বাণিজ্যিক’ ছবি তুললেই লাগবে টাকা, ১ ঘন্টার ফটো/ভিডিও শ্যুট সাড়ে ৩ হাজার
32

মুন্সিগঞ্জ, ৫ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লায় ‘বাণিজ্যিক’ উদ্দেশ্যে ছবি তুললেই দিতে হবে ২০ টাকা। এছাড়া ৩০ মিনিট ও ১ ঘন্টার জন্য ফটো/ভিডিও শ্যুট করলে দিতে হবে যথাক্রমে ১ হাজার ৭২৫ ৩ হাজার ৪৫০ টাকা। এছাড়া এর জন্য দুইদিন আগে জমা দিতে হবে ৬ হাজার টাকা জামানত।

সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করেছেন ইদ্রাকপুর কেল্লার ইনচার্জ মো. ওমর ফারুক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দর্শনার্থীদের টিকিট সংগ্রহ করে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে দুর্গ ও জাদুঘর পরিদর্শন করতে হবে। শৃঙ্খলা ও স্থাপনার সংরক্ষণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশি প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা এবং উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১০ টাকা। বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য ৩০০ টাকা এবং সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বিয়ে, প্রি-ওয়েডিং, পোস্ট-ওয়েডিং, কাপল বা পণ্য ফটোশুট, টিকটক, মিউজিক ভিডিওসহ বিভিন্ন ধরনের চিত্রধারণের জন্য আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। আধা ঘণ্টার জন্য ১ হাজার ৭২৫ টাকা এবং এক ঘণ্টার জন্য ৩ হাজার ৪৫০ টাকা (ভ্যাটসহ) ফি দিতে হবে।

চিত্রধারণের ক্ষেত্রে অন্তত দুই দিন আগে কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে এবং ৬ হাজার টাকা জামানত প্রদান সাপেক্ষে অনুমতি নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ