মোল্লাকান্দিতে রিপন-কল্পনা’র রক্তক্ষয়ী সংঘর্ষ, অাহত ১৫
168

মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতিকের রিপন পাটোয়ারী ও বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের মহসিনা হক কল্পনার সর্মথকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।

এসময় গুলি ও ককটেল বিস্ফোরণে গুলিবিদ্ধ সহ অন্তত ১৫ জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোল্লাকান্দির রাজারচর গ্রাম থেকে নির্বাচনী প্রচার-প্রচারনা নিয়ে সংঘর্ষের সুত্রপাত হলে আশপাশের ৫/৬ টি গ্রামে তা ছড়িয়ে পরে।

এতে উভয় পক্ষের লিয়ন (২৪), সজিব (২৮), শফিকুল ইসলাম (৪৮) শাহাজাহান (৫০),মোঃ শুক্কুর (৩৬, বাশার দেওয়ান ২৭), পাভেল (৪২) কে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের সদর উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী রিপন পাটোয়ারী ওও বিদ্রোহী প্রার্থী মহাসীনা হক কল্পনার সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুড়ে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ