মোল্লাকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে আটক দুই
203

মুন্সিগঞ্জ, ৫ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এসময় বিস্ফোরকদ্রব্যসহ ধারালো চাকু উদ্ধার হয়।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ইউনিয়নটির মাকহাটি বাজারস্থ আলম মল্লিকের হোটেলের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ওই এলাকার রিমন মল্লিক (২৮) ও বেসনাল এলাকার মো. মুন্না মীর শাওনকে (৩০) আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ১০ টি ককটেল, রেজিস্ট্রেশন বিহীন ১ টি সুজুকি মোটর সাইকেল, লাল কালো রংয়ের ১টি হেলমেট ও ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ