মুন্সিগঞ্জ শহরে সাপ্লাই দিতে এসে ৭০০ ইয়াবাসহ বহিরাগত ৩ যুবক গ্রেপ্তার
24

মুন্সিগঞ্জ, ১৮ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার বাগমামুদালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন নারায়ণগঞ্জের এবং একজন বাগেরহাটের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়ার কৃষি ব্যাংকসংলগ্ন গোয়ালপাড়াগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব খান (২৫), বাগেরহাটের মোল্লারহাটের শাসন এলাকার হোসাইন চৌধুরীর ছেলে মহিউদ্দিন চৌধুরী ওরফে হিজবুল্লাহ (২৬) এবং নারায়ণগঞ্জ সদর এলাকার মৃত শাহজাহানের ছেলে কামরুল হাসান (২৬)।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তিনজনের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ