মুন্সিগঞ্জ শহরে ইয়াবা সহ আটক ১
মুন্সিগঞ্জ, ৬ জানুয়ারি, ২০২১, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ জেলা শহরের বাগমামুদালি পাড়া এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে শহরের শীর্ষ এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে মুন্সিগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকার মৃত এ এফ এম আঃহাই এর ছেলে মেহেদী হাসান শুভ (৩৬) কে ৩৫ পিছ ইয়াবা সহ আটক করা হয়। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
172
মুন্সিগঞ্জ, ৬ জানুয়ারি, ২০২১, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা শহরের বাগমামুদালি পাড়া এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে শহরের শীর্ষ এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে মুন্সিগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকার মৃত এ এফ এম আঃহাই এর ছেলে মেহেদী হাসান শুভ (৩৬) কে ৩৫ পিছ ইয়াবা সহ আটক করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





